একটি শিশুর জন্ম শুধু একটি পরিবারের আনন্দের উপলক্ষ নয়; বরং একটি জাতির ভবিষ্যতের সূচনা। আজকের কোলের শিশুই আগামী দিনের আলেম, শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক কিংবা সমাজসংস্কারক।
আবার যথাযথ পরিচর্যা ও নৈতিক শিক্ষার অভাবে সেই শিশুই একসময় সমাজের জন্য বোঝা হয়ে উঠতে পারে। তাই ইসলাম সন্তানকে শুধু জন্ম দেওয়ার শিক্ষা দেয়নি; বরং তাকে ঈমান, তাকওয়া, জ্ঞান, আদব-আখলাক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা উপহার দিয়েছে।